,

কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহতের পরিচয় মিলেছে

712কক্সবাজার প্রতিনিধি : বিধ্বস্ত হেলিকপ্টারক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানিতে নামিয়ে দিয়ে আসা হেলিকপ্টারটি ফেরার পথে উখিয়ার রেজু খাল এলাকায় সাগর তীরে বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় নিহতের নাম শাহ আলম (৩৫)।

নিহতের পরিচয় নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত। সাধন জানান, নিহত শাহ আলম ঈগল অ্যাজেন্সি নামে এক বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা।

হেলিকপ্টার বিধ্বস্তে দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচজন। নিহতসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
শাহ আলম ছাড়া পরিচয় পাওয়া বাকি দুইজন হলেন শরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম।

এর আগে, শুক্রবার সকাল ১০টায় ইনানি থেকে ফেরার পথে উখিয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহ আলম নিহত সহ চারজন আহত হন। বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা অ্যাভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার সুলতান আহমদ সিরাজী বাংলা ট্রিবিউনকে জানান নিহত শাহ আলম ছাড়া আরও কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে