,

‘বিশ্ববাসীর একই সুর-ওজোন ক্ষয় করব দূর, সুরক্ষা হবে জলবায়ুর’

 
নিজস্ব প্রতিবেদক : রিস্টোর্ড বাই এ ওয়ার্ল্ড ইউনাইটেড’ বা ‘বিশ্ববাসীর একই সুর-ওজোন ক্ষয় করব দূর, সুরক্ষা হবে জলবায়ুর’। এমনটাই এবারের প্রতিপাদ্য রেখে আজ (১৬ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোনরক্ষা দিবস।

download

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বনমন্ত্রী ও উপমন্ত্রী দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৯৪ সনের ১৯ ডিসেম্বর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। বাংলাদেশ ১৯৯০ সালে এই মণ্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে।

প্রটোকল অনুযায়ী সদস্যদেশগুলো একে একে ওজোন ধ্বংসকারী রাসায়নিক ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন ইত্যাদির উৎপাদন ও ব্যবহার সীমিত ও নিষিদ্ধ করতে সম্মত হয়। ২০৪০ সাল নাগাদ প্রটোকলে অন্তর্ভুক্ত সব গ্যাসের ব্যবহার বন্ধ হওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা