,

শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে কাচারিকান্দির মোড়ে পাওয়ানা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদেরকে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

shariatpur_50923
স্থানীয়সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের হযরত আলী মাদবর ও হামেদ বেপারীর মধ্যে পাওয়ানা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়।

বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার সকালে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে উভয় পক্ষে সালিসী বৈঠকের কথা ছিল। শুক্রবার সকালে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার জন্য কাচারীর মোড়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবারও সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তিকরা হয়।

আহতরা হলেন হযরত আলী মাদবর (৬০), জামাল বেপারী (২৮), এসকেন্দার মাদবর (৬৫), সেকেন্দার ফকির (৬৫), মোশারফ বেপারী (৩৫), কাদীর মাদবর (৩২), সেলিম মাদবর (২৬), মামুন খা (২২), আব্দুল্লাহ খা (৪৫), মোতালেব বেপারী (৪০), আলকাছ ছৈয়াল (৫০), মান্নান চৌকিদার (৪০), ইমাম হোসেন বেপারী (৪৫), সিরাজুল ইসলাম ছৈয়াল (৩০)। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জামাল বেপারীকে ঢাকায় পাঠানো হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উভয় গ্রুপ পালং থানায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

পালং থানার ওসি (তদন্ত) এমারত হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা