বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নয়, এই মুহূর্তে নির্বাচন চাই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যবর্তী নির্বাচন নয়, এই মুহূর্তে নির্বাচন চাই। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তাহলে বুঝা যাবে জনগণ কোন দিকে। কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এজন্য আলোচনা করা উচিত।

22659_7354
শুক্রবার উত্তরায় বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, দলকে সুসংগঠিত করে খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণসংযোগ করবেন। আর ওই গণসংযোগের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নামবো।
তিনি বলেন, সরকার সঠিক পথে নয়, উল্টো পথে চলছে। এতে বিএনপি নয়, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে।
জিয়াউর রহমানের স্বাধীনতার পদক সরানোর প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করা এটা তাদের চরম সংকীর্ণতা। আমি ছাড়া আর কেউ নাই- এটা তাদের প্রধান চরিত্র। দেশের জন্য তাজউদ্দিন আহমেদ, ওসমানী, ভাসানী, ফজলুল হক ও সোহরাওয়ার্দী সবার অবদান আছে। কিন্তু তারা কি কারো কথা বলে?
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ক্ষমতায় এসে জঙ্গি নির্মূল করেছেন এমন কথা বলছেন। তাহলে জঙ্গি নির্মূল করলে এত জঙ্গি কোথা থেকে বের হচ্ছে। আমরা চাই প্রতিটা জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এরা দেশের ক্ষতি করবে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে বিরাজনীতিকরণ করছে। কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ফ্যাসিস্ট সিস্টেমের সাথে গণতন্ত্রের সংগ্রাম অনেক কঠিন বিষয়। তবে একদিন না একদিন জনগণ ঘুরে দাঁড়াবে। এমন অবস্থা জনগণ বেশিদিন চলতে দেবে না।

তিনি বলেন, কার্যকরী পার্লামেন্ট থাকলে রামপাল হতোই না। এমন পার্লামেন্ট থাকলে এটা নিয়ে বিতর্ক হতো। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা নিয়ে সংসদে কোন আলোচনাই হয়নি।

তিনি আরো বলেন, আমরা কি আফগানিস্তান হয়ে যাবো? লিবিয়া হয়ে যাবো? যারা বুঝতে পারছেন না তারাও ক্ষতিগ্রস্ত হবেন।দেশে ঈদের কোন উৎসব নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণ এই শ্বাসরুদ্ধর পরিস্থিতিতেও কোন ঈদকে উৎসব হিসেবে মেনে নিতে পারেনি। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে আবারো ঈদের শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ