,

বেগমগঞ্জে সুমন বাহিনীর গুলিতে যুবক আহত

 
নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের তেমুহনী নওয়াব বাড়ি এলাকায় সুমন বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন আলমগীর(২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ গুলির ঘটনাটি ঘটে। আহত আলমগীর ওই এলাকার আবদুল মতিনের ছেলে ও স্থানীয় সম্রাট বাহিনীর সদস্য বলে জানা গেছে।

noakhali_50917

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর রাতে চৌমুহনী বাজার থেকে হাজীপুরের বাড়িতে ফিরছিলেন। তিনি নওয়াব বাড়ির সামনে ব্রিজ পার হওয়ার সময় সুমন বাহিনীর সদস্যরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে।গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী কমপোর্ট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান বলেন, বিষয়টি আমি এখনো জানি না। আমি মাইজদীতে একটি মিটিংয়ে আছি।

বেগমগঞ্জ থানার টিএসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ছেলেটি বাড়িতে যাওয়ার সময় কে বা কারা তাকে গুলি করেছে। আমরা জেনেছি সে হাতে গুলিবিদ্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে