,

আবারও সুন্দরবনের ১২ জেলে অপহরণ

 

photo-1473993925নিউজ ডেস্ক : মুক্তিপণের দাবিতে সুন্দরবনের দুধমুখী এলাকা থেকে ১২ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা এলাকায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের কয়রাসংলগ্ন দুধমুখী ও ভাইজোড়া এলাকায় মাছ শিকার করা অবস্থায় ওই জেলেদের অপহরণ করে বনদস্যুরা।

জেলে-মহাজন সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাছ ধরার সময় জেলেদের ওপর দুই দফায় হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এ সময় তারা নৌকায় থাকা মাছ লুটে নেয়। পাশাপাশি মুক্তিপণের দাবিতে অন্তত ১২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

জেলে অপহরণের খবর পেয়ে তাঁদের উদ্ধারে ওই এলাকায় কোস্টগার্ড অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান।

এর আগে গত বুধবার ভোরে ধানসিদ্ধির চর এলাকা থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এ ছাড়া ২ সেপ্টেম্বর সুন্দরবনের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে ১৩ জেলেকে অপহরণ করে এই জাহাঙ্গীর বাহিনী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা