,

ঈদ মাস্তি করতে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ

rapeনিউজ ডেস্ক : ঈদে ঘোরার কথা বলে প্রেমিকাকে (২৩) ডেকে নেন মুক্ত সরদার (২৫)। এরপর তাকে নিয়ে যান ফাঁকা মৎস্য ঘেরে।

সেখানে আটকে রেখে আরও পাঁচ বন্ধুকে নিয়ে রাতভর প্রেমিকাকে ধর্ষণ করেন মুক্ত।

মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ধর্ষণের সঙ্গে জড়িত কথিত প্রেমিক ওড়াবুনিয়া গ্রামের জিল্লু সরদারের ছেলে মুক্ত সরদারসহ (২৫) ৬ জনকে আটক করেছে।

আটক অন্যরা হলেন- একই গ্রামের জাহিদ শেখের ছেলে হাসান শেখ (২৫), ইসরাফিল শেখের ছেলে শেখ বেলায়েত হোসেন (২৬), রামপাল সদরের ইব্রাহিম শেখের ছেলে ইসমাইল শেখ (২৫), শাহজাহান শেখের ছেলে রাজু শেখ (২৫) ও মাছের ঘের মালিক আব্দুল হামিদ (৫৮)।

রামপাল সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ডাবলু জানান, ওড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদারের সঙ্গে পেড়িখালি গ্রামের ওই মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে ঈদের দিন মঙ্গলবার বিকাল ৪টার দিকে মুক্ত মোবাইল ফোনে তাকে বেড়ানোর কথা বলে ডেকে নেন।

এরপর বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। পরে মুক্ত সরদার তাকে নিয়ে ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আব্দুল হামিদ শেখের মাছের ঘেরে যায়।

সেখানে তাকে আটকে রেখে মুক্তসহ ছয়জন রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই ছয়জনকে আটক করে।

রামপাল থানার ওসি বেলায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে রামপাল থানায় ওই ছয়জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা