,

দুই কোটি টাকার কসমেটিকস পণ্য জব্দ

 

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় আমাদানি করা দুই কোটি টাকা মূল্যের কসমেটিকসের একটি কন্টেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।সংযুক্ত আরব আমিরাত হতে আমদানিকৃত এসব পণ্য বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

cosmetics1473944249

তিনি বলেন, এই কসমেটিকস পণ্যের আমদানিকারক ঢাকার নবাবপুরের মেসার্স আর এম এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট সুরমা ট্রেডিং করপোরশেন লিমিটেড। আটক কসমেটিকস পণ্যে প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।শুল্ক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই দপ্তরের কর্মকর্তারা খালাস পর্যায়ে চালানটি আটক করেন। যার বিল অব এন্ট্রি নম্বর সি-৯৮১৫২৯। চালানে ঘোষিত অতিরিক্ত পণ্যগুলো হলো- বডি স্প্রে, বেবি ক্রিম ও লোশন, বেবি সোপ ইত্যাদি।

এই অতিরিক্ত পণ্যের সর্বমোট পরিমাণ ১৫ মেট্রিকটন। যা বন্দর থেকে অবৈধ উপায়ে ডেলিভারি নেওয়ার চেষ্টা করা হয়েছিল।এরইমধ্যে অতিরিক্ত শুল্ককর ও জরিমানা বাবদ মোট এক কোটি ১১ লাখ ৭ হাজার ৪৩৪ টাকা আদায় করা হয়েছে। এরমধ্যে ৭৫ লাখ টাকা শুল্ক এবং জরিমানা ৪০ লাখ টাকা। অথচ আমদানিকারক মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকায় শুল্ক পরিশোধ করে খালাসের চেষ্টা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা