,

‘বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

3ac0b910ee7ed3be3ae42ac5c64e76d5

হানিফ বলেন,যারা দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাস নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কোনো ক্রমেই ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। যে কোনো মূল্যে পাকিস্তানের এসব দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. হারুন উর রশীদ আসকারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা