,

ওজোনস্তর রক্ষায় জনগণ ভূমিকা রাখবে : প্রধামন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : দেশের জনগণ ওজোনস্তর রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ওজোনস্তর রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উষ্ণায়ন বৃদ্ধি করে না এমন সামগ্রী ব্যবহার করবে। আন্তর্জাতিক ওজোন দিবস পালন এ ব্যাপারে জনমত সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এই আশা প্রকাশ করেন।

6980f1_50868

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এ বছরের আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘বিশ্ববাসীর একই সুর-ওজোন ক্ষয় করব দূর, সুরক্ষা হবে জলবায়ুর’।

শেখ হাসিনা বলেন, ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার পর বিশ্ববাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৈশ্বিক পরিবেশের ক্ষতিকর প্রভাব এড়ানো সম্ভব হয়েছে। বাংলাদেশও এ বৈশ্বিক কর্মসূচির গর্বিত অংশীদার।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ক্ষয়িষ্ণু ওজোনস্তর রক্ষায় ১৯৮৫ সালে গৃহীত ভিয়েনা কনভেনশন এবং পরবর্তীতে ১৯৮৭ সালে গৃহীত মন্ট্রিল প্রটোকল পৃথিবীর প্রাণমণ্ডল রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ। মন্ট্রিল প্রটোকল শুধুমাত্র ওজোনস্তর রক্ষার কাজই করছে না বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি বলেন, বিশ্ব নেতৃবৃন্দ সিএফসির পরিবর্তে হাইড্রোফ্লোরোকার্বন ব্যবহার অনুমোদন করে, যা বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাসায়নিক। এর ব্যবহার মন্ট্রিল প্রটোকলের আওতায় পৃথিবীর সকল দেশ ক্রমান্বয়ে কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ওজোনস্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল অতীতে যে সফলতার স্বাক্ষর রেখেছে, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে ভূমিকা রাখবে। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক ওজোন দিবস পালন হচ্ছে জেনে আনন্দ প্রকাশ এবং আন্তর্জাতিক ওজোন দিবস-২০১৬ এ গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে