,

শনিবার শুরু ফিরতি হজ ফ্লাইট

hajj_50829স্পোর্টস ডেস্ক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিরা ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। শনিবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। একমাস জুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত ফিরতি ফ্লাইটে মোট এক লাখ এক হাজার আটশত ২৯ হাজি দেশে ফিরবেন।

সৌদি আরবের মক্কা থেকে প্রকাশিত ধর্ম মন্ত্রণালযের হজ ম্যানেজমেন্ট পোর্টালের হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বুধবার হাজিরা তৃতীয় দিনের মত শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের কাজ সম্পন্ন করে হতে মক্কায় ফিরে আসেন।

এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট হজযাত্রীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার আটশত ২৯ জন। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার একশত ৮৩ জন ও বেসরকারি ব্যবস্থপনার হজযাত্রী ৯৫ হাজার ছয়শত ১৪ জন।

চলতি বছর সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় আট জন, জেদ্দায় এক জন ও মিনায় পাঁচ জন মারা যান।

উল্লেখ্য, চলতি বছর সৌদি আরবসহ বিম্বের বিভিন্ন দেশের মোট ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ করেছেন। মোট হাজির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন ১৩ লাখ ২৫ হাজার তিনশত ৭২ জন ও সৌদি আরবের অভ্যন্তরীণ হাজির সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার পাঁচশত ৩৭ জন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা