,

তৎপরতা ছিল বলেই কোনো অঘটন ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal1473924794নিজস্ব প্রতিবেদক : ঈদে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল বলেই দেশে কোনো ধরনের অঘটন ঘটেনি। দেশের মানুষ নির্বিঘ্নে খুব ভালোভাবেই ঈদ উদযাপন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় এবার ঈদে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের গোয়েন্দা নজরদারিও ছিল। ফলে টঙ্গীর (বয়লার বিষ্ফোরণ) ঘটনা ছাড়া দেশে আর কোনো অঘটন ঘটেনি।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা।’

সন্ত্রাসবাদ মোকাবিলায় সচেতন ও সতর্ক থাকায় দেশবাসীকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা