,

ঢাকা দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে কোরবানির বর্জ্যের ৮৫ ভাগই নির্ধারিত ৪৮ ঘণ্টার অনেক আগেই অপসারণ করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য জানান।তিনি জানান, বর্জ্য অপসারণের অগ্রগতি নিয়ে রাত ৮টায় মিটিং করা হয়। এ সময় পরিছন্নতার দায়িত্বে থাকা সকলের কাছে তথ্য চাওয়া হয়। তাদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা গেছে অন্তত ৮৫ ভাগ বর্জ্য অপসারণ হয়েছে। আগামীকাল সকাল ১১ টায় বর্জ্য অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

dscc1473872245

এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বর্জ্য অপসারণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। যদিও তার আগেই কোনো কোনো এলাকায় বর্জ্য অপসারণ শুরু হয়ে যায়। সেই থেকে সিটি করপোরেশনের কর্মচারী-কর্মকতারা নিরলসভাবে কাজ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক খোন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, কোথাও শতভাগ, কোথাও ৯৫ ভাগ, কোথাও ৯০ ভাগ, আবার কোথাও ৮০ ভাগ বর্জ্য অপসারণ হয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় ৮৫ ভাগ বর্জ্য অপসারণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা