,

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত ১০

152919aগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে গত ইউপি নির্বাচনের জের ধরে বর্তমান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

গুরুতর আহত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসাইন (৭০) ও হুমায়ূন কবির (৬৫) এবং হাজি মনির (৫১) ও জালু মিয়া (৫৫) নামে অপর দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাজাইল ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জাহাঙ্গীর আলম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ ফরিদুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই গ্রামের বটতলা নামক স্থানে জাহাঙ্গীর আলমের সমর্থক জালু মিয়াকে লাঞ্ছিত করে শেখ ফরিদুল ইসলামের সমর্থক মুরাদ হোসেন মোল্লা। এর জের ধরে আজ বুধবার সকালে হরিদাসপুরের বটতলায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই মুক্তিযোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে