,

১২ দিনের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

sheikh_hasinaনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন। যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র এই তিন দেশ সফর করবেন তিনি।

বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ‌্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, মুখ‌্য সচিব আবুল কালাম আজাদ বিমানবন্দরে ছিলেন।

১২ দিনের এই সফরে ঢাকা থেকে সরাসরি লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর ২২ ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১৫ সেপ্টেম্বর তিনি কানাডা যাবেন।

কানাডায় মন্ট্রিয়লে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও দ্বি-পাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন তিনি।

এরপর ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে অংশ নেবেন।

এছাড়া নিউইয়র্ক ও ওয়াশিংটনে বেশ কয়েকটি কর্মসূচি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সেখান থেকে ২৬ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে