,

বেপরোয়া প্রাইভেট কার ছিনিয়ে নিল দম্পতির প্রাণ

untitled-1নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই মেয়ের বাসায় যাবেন বলে বাসা থেকে বের হন আতাউর রহমান (৭০) ও তাঁর স্ত্রী রওশন আরা (৬০) দম্পতি। রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে তাঁরা দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগতির একটি প্রাইভেট কার আচমকা এসে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এই দম্পতির মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে আবেদ আলী (৬০) নামের এক পান দোকানদার আহত হন বলে জানা গেছে।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আতাউর রহমান ৯২১ নম্বর পূর্ব শেওড়াপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। খবর পেয়ে তাঁর ছেলে রায়হানসহ পরিবারের সদস্যরা ছুটে আসেন। সাংবাদিকদের রায়হান বলেন, কোরবানির মাংস দিতে মেয়ের বাসা মোহাম্মদপুর যাচ্ছিলেন তাঁর মা-বাবা।

প্রাইভেট কারের নম্বর। ছবি: প্রথম আলোপ্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, গাড়িটি কাজীপাড়ার দিক থেকে আসছিল। ওই গাড়িতে তিন যুবক ছিলেন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটি ফুটপাতে থাকা আতাউর রহমান ও রওশন আরাকে ধাক্কা দেয়। এর গতি এতই বেশি ছিল, রওশন আরাকে টেনে প্রায় ২০ হাত দূরে নিয়ে যায়। গাড়ির ভেতর থেকে মদের একটি অক্ষত বোতল এবং কয়েকটি ভাঙাচোরা বোতল পাওয়া গেছে। পুলিশ ওই তিনজনকে ধরে ছেড়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা অভিযোগ করেছেন।

প্রাইভেট কারে পাওয়া গেছে মদের বোতল। ছবি: প্রথম আলোএ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, কাউকে ছেড়ে দেওয়া হয়নি। ঘটনাস্থলে কোনো ট্রাফিক পুলিশ ছিল না।

নিহত দম্পতির লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গাড়ির ভেতর থেকে কয়েকটি পরিচয়পত্র পাওয়া গেছে—এ বিষয়ে জানতে চাইলে এসআই ফেরদৌস বলেন, ‘আমরা এগুলো এখনো পাইনি। পুলিশের আরও দল ছিল। তাদের কাছে থাকতে পারে।’

জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘আমরা গাড়ির নম্বর পেয়েছি। এটি ধরেই তদন্ত চলবে।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা