,

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসআই নিহত

roadঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরও ২ জন আরোহী আহত হয়। নিহত এসআই জাহিদুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বহুলবাড়ি গ্রামের নিজাম উদ্দিন মোল­ার ছেলে।

ঝিনাইদহ সদর সার্কেল গোপীনাথ কান্দি লাল জানান, ‘দুপুরে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআই জাহিদুল ও তার স্ত্রী সালমা খাতুনসহ দু’জন গুরুতর আহত হন’।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে