বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় হাত মৌসুমি চামড়া ব্যবসায়ীদের

2015_09_25নিউজ ডেস্ক : মড়া বিক্রির সবচেয়ে বড় হাট পোস্তায় ট্রাক ঢুকছে শত শত। চামড়া আসছে প্রচুর। তবে, হাটে চামড়ার দাম কম বলে লোকসানের মুখে পড়ছেন বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে আসা মৌসুমি ব্যবসায়ীরা।

পোস্তায় বড় চামড়া দেড় হাজার টাকা ও ছোট চামড়া ১২০০ থেকে ১৩০০ টাকায় কিনছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন, ট্যানারি মালিকদের বেঁধে দেয়া দর অনুযায়ী চামড়ার দাম এর বেশি হয় না। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীরা দর না জেনে বেশি দামে চামড়া কিনে আনছেন বলে তারা জানান।

যারা পোস্তায় চামড়া বিক্রি করতে এসেছেন, তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিভিন্ন জায়গা থেকে গড়ে ১৬০০ টাকা করে চামড়া কিনে বিক্রি করতে এসেছেন। পোস্তায় এসে দাম না ওঠায় তাদের মাথায় হাত।

পোস্তার ব্যবসায়ীরা জানান, তাদের কিছু করার নেই। ট্যানারি অ্যাসোসিয়েশনের দেয়া দরের বেশি তারা চামড়া কিনবেন কী করে। তা ছাড়া ট্যানারি মালিকরা গতবারের টাকা ছাড় না করায় তাদের হাতেও বেশি টাকা নেই।

পোস্তা বাজারের চামড়ার আড়তদার শাকিল জানান, বেলা তিনটার পর থেকে হাটে চামড়া আসা শুরু করেছে। তারা প্রতিটা চামড়া ১৩০০ থেকে ১৫০০ টাকায় কিনছেন। এই দামে তিনটার পর থেকে তিনি চামড়া কিনেছেন প্রায় ৫০০।

পোস্তার আরেক চামড়া ক্রেতা মামুন জানান, সর্বোচ্চ ১৫০০ টাকার মধ্যে চামড়া কিনছেন তারা।

চামড়া বিক্রি করতে এসে হতাশ একজন মৌসুমি ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, তিনি গুলশান আজিজিয়া এতিম খানার চামড়া কিনেছেন ১৬০০ থেকে ১৮০০ টাকায়। ৪৮টি চামড়া নিয়ে পোস্তায় এসে দেখেন ১৩০০ টাকার বেশি দাম উঠছে না।

হতাশা প্রকাশ করে এ মৌসুমি চামড়া ব্যবসায়ী বলেন, ‘চামড়া কিনলাম লাভের আশায়। কিন্তু এখন বেচতে এসে লোকসান দিতে হচ্ছে। চামড়া রাখার সুব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ১৩০০ টাকায় চামড়াগুলো বিক্রি করেন তিনি।’

পোস্তা চামড়ার হাটের বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মঞ্জুর হাসান বাজারের এ অবস্থা সম্পর্কে বলেন, ‘আমাদের করার কিছু নাই। ট্যানারি মালিকদের সংগঠন দর বেঁেধ দিয়েছে। গতবারের টাকাও এখনো ছাড় করেনি। তারপরও ব্যবসার প্রয়োজনে টাকা সংগ্রহ করে চামড়া কিনছি। তিনি বলেন, চামড়া আসছে প্রচুর। ১৩০০ থেকে ১৫০০ টাকায় আমরা চামড়া কিনছি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত