,

৭০ ভাগ আবর্জনা পরিষ্কার হয়ে গেছে : আনিসুল হক

anisul-haque-mayor-dccনিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আমি শহরটা ঘুরে এসেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। এখনই মেইন শহরে কোনো ময়লা নেই। ৪৮ ঘণ্টা শুরুর আগেই ৭০ ভাগ আবর্জনা পরিষ্কার হয়ে গেছে।

আজ মঙ্গলবার ঈদের দিন দুপুরে উত্তরা ১৫ নম্বর সেক্টরের কাছে অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বাসিন্দারা খুবই সচেতন, সবাই অনবরত কাজ করছে। প্রত্যেক এলাকার কাউন্সিলররা অনেক বেশি অগ্রসর। তার চেয়ে বড় কথা হলো যারা কোরবানি দিচ্ছেন, তারা অনেক সচেতন। সেকারণেই শহরের ৭০ ভাগ এলাকা পরিষ্কার।

তিনি আরও বলেন, আমরা ৪৮ ঘণ্টার কথা বলেছি। আমার মনে হয় এর অনেক আগেই সব পরিষ্কার হয়ে যাবে। মেয়র জানান, বর্জ‌্য অপসারণের জন‌্য করপোরেশনের পক্ষ থেকে এবার আড়াই লাখ পলি ব্যাগ বিলির পাশাপাশি ৮০ হাজার পলি ব্যাগ বিক্রিও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা