,

ভাঙছে বসতভিটা, বাড়িতে হাটু পানি

bonnaলালমনিরহাট প্রতিনিধি: চারদিকে ঈদের আমেজ বিরাজ করলেও ভাগ্যের নির্মম পরিহাসে ঈদের আনন্দ ফিকে হয়ে আছে লালমনিহাটের তিস্তা ধরলা বিধৌত ৬৩ টি চরের অসহায় মানুষের ভাগ্যে। নদীর মাঝখানে জেগে উঠা এসব চরবাসীর কপালে ঈদের আগেও জোটেনি কোন সাহায্য সহযোগিতা।

সরকারের পক্ষ থেকে ২০ কেজি করে ভিজিএফ বরাদ্দ দেওয়া হলেও তাদের অধিকাংশ সে চাল পাননি। নদীপাড়ে প্রতি মুহুর্তেই ভেসে উঠছে ছিন্নমূল এসব মানুষের কান্না। ঈদ যেন তাদের কাছে শুধুই স্মৃতি।

ঈদের দিন চরগুলোতে সরেজমিনে ঘুরে জানা গেছে, চতুর্থ দফায় উজানের ঢলে তিস্তা ও ধরলার অনেক চরেই বসতিদের বাড়িতে হাটু পানি। তার উপর রাত থেকে বেড়েছে ভাঙ্গনের তীব্রতা। তাই ভাঙন কবলিত এসব এলাকার অধিকাংশ মানুষ ঈদের নামাজ পড়তে মাঠে যেতে পারেনি।

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী জানান, চরের অভাবী মানুষগুলোর কিছু অংশ হাটু পানিতে ঈদের নামাজ পড়তে পারলেও অনেকেই তা পারেননি। ঈদ তাদের নেই বললেই চলে। সরকারি ভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তা দিয়ে তাদের ঈদ হতে পারে না। তাছাড়া ভাঙ্গাগড়া আর পানিবন্দি হয়ে থাকা ছিন্নমূল এসব মানুষের জীবন দুঃখকষ্টে একাকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে