,

বায়তুল মোকাররমে তিনটি জামাত অনুষ্ঠিত

083210eiderনিজস্ব প্রতিবেদক : গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদুল আজহার দিন। সকাল থেকে মানুষ বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ আদায় করতে আসেন। এবার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত এ জাতীয় মসজিদে। ইতোমধ্যে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাআত
জাতীয় মসজিদের প্রথম ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। ঈদের প্রথম জামাতে রাজধানীর বিভিন্ন স্থান আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

প্রথম জামাআতের ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করেন।

দ্বিতীয় জামাআত
বাইতুল মোকাররাম জাতীয় মসজিদে ঈদুল আজহার দ্বিতীয় জামাত সকাল ৮টায় শুরু হয়। নামাজ শেষ হয় ৮টা ২৪ মিনিটে।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লি বৃষ্টি উপেক্ষা করে জামাতে অংশ নিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলে আসেন।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। তিনিও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করেন।

তৃতীয় জামাআত
বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঈদুল আজহার নামাজের তৃতীয় জামাত সকাল ৯টায় শুরু হয়ে ৯টা ২০ মিনিটে সম্পন্ন হয়। বৃষ্টি উপক্ষো করে ধর্মপ্রাণ মুসল্লি ধাপে ধাপে নামাজে অংশ গ্রহণ করতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে উপস্থিত হন।

তৃতীয় জামাতের ইমামতি করেন মহাখালীস্থ হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম। তিনিও দোয়া মুনাজাতে বিশ্বব্যাপী শান্তি স্থাপন এবং মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করেন।

বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মোট ৫টি ঈদের জামাআত অনুষ্ঠিত হবে। এর আগে বাইতুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় সম্পন্ন হয়েছে।

চতুর্থ ও পঞ্চম জামাত সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা