,

শোলাকিয়া ঈদের জামাতে মুসল্লি ছিল কম

photo-1473751938কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে কঠোর নিরাপত্তার মধ্যে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহার ১৮৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া জামাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। গতকাল মধ্যরাতে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের মধ্যেই সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে নেন।

এবারের ঈদের জামাতে মুসল্লিদের চেয়ে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের সংখ্যাধিক্য ছিল লক্ষণীয় এবং অন্য যে কোনো বছরের ঈদের চেয়ে মুসল্লির সংখ্যা ছিল অনেক কম। প্রবল বৃষ্টির পাশাপাশি গত ঈদুল ফেতরের দিনে সন্ত্রাসী হামলার কারণে চাপা উৎকণ্ঠার কারণেই এবার মুসল্লিদের উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

তিন স্তরের নিরাপত্তাবলয়ের মধ্যে এবারই প্রথমবারের মতো দায়িত্ব পালন করে তিন প্লাটুন বিজিবি। এ ছাড়া পুলিশ বাহিনীর সহস্রাধিক সদস্য মাঠ ও এর আশপাশে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করে সাদা পোশাকে। পাশাপাশি র‌্যাব ও এপিবিএনের সদস্যরাও বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস জানান, কোরবানির আনুষ্ঠানিকতার ব্যস্ততার কারণে ঈদুল আজহায় এমনিতে মুসল্লির উপস্থিতি কম হলেও প্রবল বৃষ্টিপাতের কারণে আরো কম হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, গত ঈদুল ফেতরের দিনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এবারের ঈদুল আজহার জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাকেই গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। তাই শোলাকিয়া মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ এসে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা