,

পানির দরে বিক্রি হচ্ছে গরু

d59f7নিউজ ডেস্ক : গরু বিক্রেতারা হতাশ। তাদের ভাষ্য, ‘গরুর বাজার খুব খারাপ। পানির দরে গরু বিক্রি করতে হচ্ছে।’ ক্রেতা দাম বলবেন এটাই স্বাভাবিক। কিন্তু উল্টো বিক্রেতাই বলছেন, ‘ভাই গরুটা নেন।’ আজ সোমবার রাতে রাজধানীর গাবতলীর গরু হাটের চিত্র এটি। অনেক ব্যাপারীকে গরু ফিরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। তাঁরা বলছেন, ‘বাজার এত খারাপ হবে জানলে এলাকা থেকে এত কষ্ট করে গরু ঢাকায় আনতাম না।’

হেলাল ব্যাপারী কুষ্টিয়া থেকে এসেছেন গাবতলীর হাটে। বললেন, ১ লাখ ২০ হাজার টাকায় কেনা গরু বিক্রি করেছেন ৮০ হাজার টাকায়। ৪০ হাজার টাকা লস। তিনি দাবি করলেন, ৬০ হাজার টাকার গরু বিক্রি হচ্ছে ত্রিশে। বাজার এতই খারাপ।

হেলাল ব্যাপারীর মতো একই কথা বললেন আবুল কাশেম। তিনি এসেছেন মানিকগঞ্জ থেকে। তাঁর ভাষ্য, ‘বাজারের অবস্থা খুব খারাপ। কারণ গরু উঠেছে বেশি।’ মাদারীপুর থেকে গরু নিয়ে এনেছেন ইসমাইল ব্যাপারী। তাঁর কথায়, ‘বাজারের অবস্থা খুব খারাপ। ১ লাখ ২০ হাজার টাকার গরু বলে ৫০ হাজার টাকা।’

রাজধানীর গাবতলীর গরু হাটের চিত্র।কথা বলার একপর্যায়ে ইসমাইল আক্ষেপের সুরে বলেন, ‘গরু বাজারে উঠেছে বেশি। মরে গেছি। এত কষ্ট করে গরু পালা। এখন ভুষি তো দূরের কথা মশারির দামও হবে না।’ শহীদুল ইসলাম এসেছেন রাজশাহী থেকে। দুটি গরু তুলেছেন হাটে। শহীদুলও বললেন, ‘বাজারের অবস্থা প্রচুর খারাপ। গতকাল যে গরুর দাম বলেছিল সাড়ে ৩ লাখ ৫ হাজার টাকা। এখন তা বলছে ১ লাখ ৫০ হাজার টাকা।’ মেহেরপুর থেকে ২০টি গরু এনেছেন জাহাঙ্গীর। মাত্র আটটি গরু তিনি বিক্রি করতে পারছেন। অবিক্রীত ১২টি গরু তিনি ফিরিয়ে নিয়ে যান। জাহাঙ্গীর বললেন, ‘ভাই কপাল খুব খারাপ।’

আজহার ব্যাপারী বললেন, ‘বাজারের অবস্থা খুব খারাপ। ভারতের গরু না আসলে বাজারের অবস্থা এমন খারাপ হতো না। আজ থেকে আট মাস আগে গরু কিনেছি ৩ লাখ টাকায়। আজকে দাম বলছে আড়াই লাখ টাকায়।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা