বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষের ঈদ আনন্দ নেই বললেই চলে : খালেদা জিয়া

Khaleda Ziaনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে এখন ভয়ংকর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। আইনের শাসন অনুপস্থিত থাকায় কোথাও কারও কোনো জবাদিহিতা নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বললেই চলে। এ অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। পরিবারের সদস্যদের নিয়ে হজ পালনরত খালেদ খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া বাণীতে রোববার এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি তিনি শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একই সঙ্গে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন হোক আল্লাহ তায়ালার দরবারে এ প্রার্থনাও করেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার থেকে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে মিনায় অবস্থান করছেন খালেদা জিয়া। সৌদি বাদশাহর সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসনসহ তার পরিবারের সদস্যরা রাজকীয় মেহমান হিসেবে হজ করছেন। এর আগে খালেদা জিয়া ১৯৯১ ও ১৯৯৭ সালে হজ করেন।

খালেদা জিয়া দেশের বিত্তবানদের উদ্দেশে বলেন, দেশের চলমান অবস্থায় আমার আহ্বান আপনারা দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করেন। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে- সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এক কাতারে মিলে সবাইকে ঈদের আনন্দকে একসঙ্গে ভাগ করে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ