,

মিলল আরও এক লাশ, ট্যাম্পাকো ট্র্যাজেডির বলি ৩৩

tongi_agun_নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তুপ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার বেলা ২টার দিকে বিধ্বস্ত কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এরআগে সকাল ৭টার দিকে দুটি এবং দুপুর ১টার দিকে একটি লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান এবং জেলা প্রশাসক এসএম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ভোরে টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনার দিনই নিহত হন ২৪ জন।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই দিন বিকালে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরও চারজনের লাশ। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে আরও শ্রমিকের মরদেহ থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা