,

তিন নারী জঙ্গির একজন মারজানের স্ত্রী

1473639953নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে আটক সন্দেহভাজন তিন নারী জঙ্গির একজন জেএমবির শীর্ষ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম মারজানের স্ত্রী শায়লা। তিনি অভিযানের সময় আত্মহত্যার চেষ্টা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, বাকি দুই নারীর একজন জঙ্গিনেতা রাহুলের স্ত্রী শারমিন। তিনি ছুরি হাতে পালানোর চেষ্টা করেছিলেন।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপ মেলানো ছাড়া অন্যান্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সন্দেহভাজন জঙ্গি আস্তানায় নিহত ব্যক্তি আত্মহত্যা করেছিলেন বলে মনে করছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নিহত জঙ্গি শমসেদ বা জমশেদ বলে মনে করা হচ্ছে। তাঁর সাংগঠনিক নাম আবদুল করিম। তিনি একটি বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। পরে চাকরি ছেড়ে দেন।

এদিকে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, জঙ্গিদের কর্মকাণ্ড ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করা গেছে। তবে অর্থের উৎস কোথায়, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ওই জঙ্গি আস্তানা থেকে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে জঙ্গিরা বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়া ওই আস্তানায় চার লাখ টাকা পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা