,

ঢাকায় ছাগল কিনলে গরু ফ্রি!

cow-2নিউজ ডেস্ক : বড় গরুর সঙ্গে ছাগল ফ্রি দেওয়ার কথা আগেই শোনা গেছে। তবে এবার ঘটেছে তার ব্যতিক্রম। ছাগলের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে গরু! শুনতে অবাক লাগলেও রাজধানীর মেরুল বাড্ডা আফতাব নগর পশুর হাটে এমনই ‘ঈদ অফার’ দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকার জাহাঙ্গীর আরিফ বিপ্লব।

অনেকেই ভাবছেন তাহলে ছাগলের দাম নিশ্চয়ই বেশি রাখা হচ্ছে। তা কিছুটা বটে। তবে ছাগলটিও যে যেনতেন ছাগল নয়। ওজন ৭০ কেজি। আর ছাগলটি নিয়মিত চা পান করে। টম নামের ওই ছাগলটির বয়স ২ বছর ৬ মাস। জাহাঙ্গীর আরিফ এটির দাম নির্ধারণ করেছেন ১ লাখ ১১ হাজার টাকা।

ছাগলটির সামনে দেওয়া এক ব্যানারে এ সব তথ্য লিখে রেখেছেন আরিফ। ব্যানারটি দেখে কৌতূহলবশত ছাগলকে চা খাওয়াতে চান রাজধানীর বড় মগবাজার এলাকার বাসিন্দা মান্নান। পাশের দোকান থেকে এক কাপ চা কিনে নিয়ে আসেন তিনি। জাহাঙ্গীর আরিফ বিপ্লব নিজ হাতে একটি প্লেটে চা ঢেলে দিয়ে ছাগলটির সামনে ধরতেই চা খেতে শুরু করে ছাগলটি।

আর ছাগলের চা খাওয়ার দৃশ্য দেখতে ভিড় জমে যায় সেখানে। অনেকে ভিডিও করে নেন ছাগলের চা খাওয়ার দৃশ্য। কালোর মধ্যে সাদা রঙের ছাগলটির সঙ্গে গরু ফ্রি অফার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ক্রেতা ১ লাখ ১১ হাজার টাকা মূল্যে অফারটি গ্রহণ করেননি।

বিক্রেতার দাবি এ বছর বিক্রি না হলেও আগামীতে তিনি দিগুণ দামেই বিক্রি করতে পারবেন ছাগলটি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা