,

সেই জঙ্গি আত্মহত্যা করেছেন : চিকিৎসক

ajimনিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় উদ্ধার হওয়া সন্দেহভাজন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে একটি টিম রোববার বিকাল পৌনে ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত করেন।

ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ জানান, তার গলার বামপাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ডান হাতে স্প্লিন্টারের আঘাত আছে। আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তার চুলসহ অন্যান্য উপকরণ সংগ্রহ করা হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্যে তার রক্ত সংগ্রহ করা হয়েছে।

ডা. সোহেল মাহমুদ আরও জানান, সে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কি-না তা ভিসেরা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

এদিকে এখনও এ সন্দেহভাজন জঙ্গির নাম পরিচয় নিয়ে সংশয় রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার নাম করিম ওরফে শমসেদ ওরফে শমসের বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা