,

আরও চার লাশ উদ্ধার: টঙ্গীতে বিস্ফোরণে মৃত সংখ্যা ২৯

tongi-4গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় আজ রোববার আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কারখানার মূল ভবনের পূর্ব পাশে একটি রাস্তার পাশে ধসে পড়া ভবনটির অংশবিশেষ থেকে মরদেহ চারটি উদ্ধার করা হয়েছে।

এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কারখানার কিছু অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই সব জায়গায় ডাম্পিং করা হচ্ছে। আর যেসব স্থানে ধোঁয়া বের হচ্ছে, সেগুলো নেভানোর কাজ চলছে। গাজীপুর সিটি করপোরেশনের কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।

আগুন নেভাতে পালাক্রমে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত এই কারখানায় গতকাল শনিবার সকালে আগুন লাগে। গতকাল ২৪ জনের মৃত্যু হয়। আজ ওই দুর্ঘটনায় দগ্ধ রিপন দাস (৩৫) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বিকেলে চারজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃত মানুষের সংখ্যা ২৯-এ দাঁড়িয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা