,

ছুরি নিয়ে হামলা চালায় নারী জঙ্গিরা

 

 

নিজস্ব প্রতিবেদক : ধারালো ছুরি ও মরিচের গুঁড়া নিয়ে পুলিশের ওপর হামলা চালায় নারী জঙ্গিরা। শনিবার রাতে আজিমপুরের আজিমপুরের হাজী কায়সারের বাড়িতে পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

ngi_50461

বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইট সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে দরজা ধাক্কা দেন পুলিশ সদস্যরা। আসছি বলে ভেতর থেকে মহিলা সদস্যরা ছুরি ও মরিচের গুঁড়া হাতে নিয়ে দরজা খোলে। কিছু বুঝে ওঠার আগেই নারী জঙ্গিরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এরপর তাদের একজন দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে দৌড়ে বাসা থেকে বেরিয়ে পড়ে।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, নারী জঙ্গিদের অতর্কিত হামলার পাশাপাশি পুরুষ জঙ্গি সদস্যরা তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। বোমার স্প্লিন্টারে ও ছুরিকাঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্য। পুলিশ পাল্টা গুলি চালালে পুরুষ জঙ্গি নিহত ও তিন নারী জঙ্গি আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত তিন নারী জঙ্গি হচ্ছে মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা (পুলিশের ধারণা), অপর দুজন শাহেলা ও শারমিন। ওই বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়ামকেও (১) উদ্ধার করেছে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, গোলাগুলির এক পর্যায়ে সালোয়ার কামিজ পরা এক নারীকে ছুরি হাতে দৌড়াতে দেখেন তিনি। এ সময় পুলিশ ফাঁকা গুলি করে। একই সময় আহত এক পুলিশ সদস্য চিৎকার ঘটনাস্থলে আরও পুলিশ সদস্যকে পাঠাতে বলেন।

অভিযানে এক পুরুষ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় আটক করা হয় ওই তিন নারী জঙ্গিকে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা