বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায়ও নেভেনি আগুন, আরেকজনের মৃত্যু

 
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামে প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে আগুন লাগার ২৪ ঘণ্টা পরও পুরোপুরি নেভাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা। রবিবার সকালেও কারখানা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন জ্বলতে দেখা গেছে।

tonngi_50479

গাজীপুর ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান রবিবার সকালে বলেন, শনিবার সারাদিন চেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও মাঝে-মাঝে বিভিন্ন ফ্লোরে আগুনের শিখা দেখা যাচ্ছে। তবে আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম জানান, অত্যাধিক তাপ ও ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে পানি সঙ্কটের কারণেও তাদের আগুন নেভাতে দেরি হচ্ছে।

এদিকে রবিবার ভোররাতে দগ্ধ রিপন দাশ নামের ৩৫ বছর বয়সী এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি জানান, কারখানার প্রিন্টিং অপারেটর রিপনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার বাড়ি টাঙ্গাইলে।

এছাড়া শাহ আলম (৪৬), দিলীপ দাস (৩৬) ও রাসেল খান (২৬) নামে আরো তিনজন বর্তমানে বার্ন ইউনিটে ভর্তি আছেন। অগ্নি দুর্ঘটনায় আহত আরো অন্তত ৩৫ জন টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটের বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় সাড়ে চারশর মতো শ্রমিক থাকলেও শুক্রবার রাতের শিফটে ৭৫ জনের মতো কাজ করছিলেন। শনিবার ঈদের ছুটি হওয়ার কথা ছিল।

শনিবার ভোরের দিকে বয়লার বিস্ফোরিত হলে পাঁচ তলা ওই কারখানা ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর ও উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের ২৫ ইউনিট নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মীরা এখনও কারখানার ভেতরে ঢুকে কাজ শুরু করতে পারেননি। ফলে সেখানে আর কোনো লাশ রয়েছে কিনা তা জানা যায়নি। সকালেও কয়েকজন কর্মীর খোঁজে কারখানার বাইরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের স্বজনদের।

নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেয়া হবে বলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন। এছাড়া গাজীপুর জেলা প্রশাসন নিহতদের প্রত্যে কের পরিবারকে ২০ হাজার টাকা করে দিচ্ছে।

এই ঘটনায় পাঁচ সদস্যেীর তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ