,

কয়রায় ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

 
নিজস্ব প্রতিবেদক : খুলনার কয়রা উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের রুহুল আমীনের ছেলে। পুলিশের দাবি নিহত রবিউল সুন্দরবনের বনদস্যু রবিউল বাহিনীর প্রধান।রবিবার ভোরে উপজেলার সুন্দরবনের কেয়াখালী খালের পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
2-30
তিনি জানান, সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কেয়াখালী খালের পূর্ব পাড়ে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যু বাহিনী গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রবিউল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

এসময় ৫ রাউন্ড গুলি ও বন্দুকের তিন রাউন্ড গুলি, একটি রামদা, ৪টি হরিণের চামড়া এবং শিং উদ্ধার করে পুলিশ। নিহত রবিউলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে বলেও জানান ওসি শমসের আলী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা