,

পুলিশের চোখে ‘জঙ্গিদের’ মরিচের গুড়া

azimpurdmcনিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে ‘জঙ্গিদের’ সঙ্গে পুলিশের গোলাগুলির সময় পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়া ছিটিয়ে দেয় জঙ্গিরা।

আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শাহবাগ থানার ওসি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, জঙ্গিদের মরিচের গুড়ায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা সবাই কনস্টেবল। তাছাড়া তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় এক জঙ্গি নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় শারমিন (২৫) নামে সন্দেহভাজন এক নারী জঙ্গিসহ তিনজনকে আটক করা হয়। আহত জঙ্গিদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে বিজিবি’র ২ নম্বর গেটের কাছে অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় পুলিশ কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১) আহত হন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা