,

আজিমপুরে পুলিশের অভিযানে ১ জঙ্গি নিহত, তিন নারী জঙ্গি আহত

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ১ জঙ্গি নিহত ও তিন নারী জঙ্গি আহত হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় আহত এক নারী ও পাঁচ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।শনিবার রাত ৯টার দিকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দীন কোরেশি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক মারা গেছে। তার বয়স ও পরিচয় এখনও আমরা তা জানতে পারিনি। আহত হয়েছে তিনজন নারী। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। ছুরিকাহত হয়েছে দুই পুলিশ সদস্য। সংঘর্ষের সময় তারা পুলিশের চোখে মরিচ নিক্ষেপ করলে আরো তিন পুলিশ সদস্য জখম হয়। এদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে ২২৫/৩ রোডে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত এবং এক নারী জঙ্গি গুলিবিদ্ধ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা