,

সৈয়দ হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : ক‌্যান্সার আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার চিকিৎসার সব দায়-দায়িত্ব নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।সৈয়দ শামসুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার কেমোথেরাপি চলছে। ফুসফুসের জটিলায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্য যান সৈয়দ শামসুল হক। সেখানে তার ক‌্যান্সার ধরা পড়ে।

pmm_50436

৮০ পেরোনো এই লেখক ক্যান্সার থেকে সুস্থতার বিষয়ে সেখানকার চিকিৎসকদের কাছ থেকে কোনো আশ্বাস পাননি। জীবনের বাকি দিনগুলো দেশে কাটানোর জন্যই গত ১ অগাস্ট ফিরেছেন তিনি। দেশে ফিরে এই হাসপাতালেই ভর্তি হন সৈয়দ শামসুল হক।তাকে দেখতে শনিবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে যান শেখ হাসিনা। তিনি বেশ কিছু সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে কাটান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, তিনি বিকাল সোয়া ৪টায় ইউনাইটেড হাসপাতালে যান। প্রায় ৪০ মিনিট সেখানে ছিলেন তিনি। এসময় সৈয়দ শামসুল হকের চিকিৎসার খোঁজ-খবর নেন শেখ হাসিনা। তিনি দীর্ঘ সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে কথা বলেন। এসময় সব্যসাচী এই লেখক আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
ইহসানুল করিম বলেন, সৈয়দ শামসুল হকের চিকিৎসার সব দায়-দায়িত্ব বহন করবেন প্রধানমন্ত্রী।

কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হকসহ পরিবারের সদস্যরা এসময় হাসপাতালে ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার প্রেস সচিব ইহসানুল করিম, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা