,

কেমিক্যালের কারণেই আগুন ছড়িয়ে পড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : কেমিক্যালের কারণেই গাজীপুরের কারখানার আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা মোকাবিলায় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক দায়িত্ব পালন করেছেন। না করলে হয়তো আগুন আরও ব্যাপক হতো।

211_50422
শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ৪টা ২৩ মিনিটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত শুনেছি ২৩ জন মানুষের প্রাণহানি হয়েছে। হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন। যাঁরা এ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন, আমরা সব সময় তাঁদের বলে এসেছি তাঁরা যেন বিশেষ ব্যবস্থা রাখেন। যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। সে জন্য পুরান ঢাকা থেকে আমরা কেমিক্যালের গুদাম সরিয়ে দিয়েছি। এ কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হতো বলে আমরা শুনেছি। কেমিক্যালের মাধ্যমে এ আগুন ব্যাপকতা লাভ করেছে বলে আমরা জানতে পেরেছি।
এ কারখানার কেমিক্যাল ব্যবহারের অনুমোদন ছিল কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে সব উদ্‌ঘাটিত হবে। যেই ভুল করে থাকুক কিংবা বিনা অনুমতিতে কিছু করে থাকুক, এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।এ ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে বলেন, মামলা নিশ্চয় হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা