,

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

SAMSUNG DIGITAL CAMERA
নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শনিবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক বেশ কয়েকজন যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই সিমেন্ট ও যাত্রীবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ২০ জন আহত হন। ট্রাকের নিচে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে। পরে তাদের ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করে।

টাঙ্গাইল মডেল থানার সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ উল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। খাদে পড়ে থাকা ট্রাকের আরও কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যে একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দু্ইজন নারী, দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের কারও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে