,

কারখানায় আটকা পড়েছেন ৩ শতাধিক শ্রমিক

24_16514গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে কারখানার ভেতরে তিন শতাধিক শ্রমিক আটকা পড়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ খবর জানা গেছে।

এলাকাবাসী জানায়, কারখানাটিতে তিন শিফটে ২১শ লোক কাজ করেন। প্রতি শিফটে ৭শ জন। ভোর সোয়া ছয়টায় যখন আগুন লেগেছে তখন নাইট শিফট মাত্র শেষ হয়ে সকালের শিফট শুরু হয়েছে। আগুন লাগার পর অধিকাংশ শ্রমিক বের হতে পারেননি।

স্থানীয় ব্যবসায়ী আজিজ উদ্দিন বলেন, বয়লার যখন ব্লাস্ট হয়েছে এমন বিকট আওয়াজ হয়েছে যে, আমরা ভেবেছিলাম ব্রিজ ভেঙে পড়েছে। পরে দেখি পাঁচতলা কারখানাটি ভেঙে পড়েছে। ধারণা করছি, তিনশোর বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েছে।

শনিবার ভোরে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা