,

মেঘনায় লঞ্চ থেকে পড়ে তরুণ নিখোঁজ, পরে উদ্ধার

launchকেরানীগঞ্জ প্রতিনিধি : ঈদের ছুটিতে এমভি জাহিদ-৮ লঞ্চে করে খালাতো ভাইসহ মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তরুণ দেবাশিষ (১৮)। কিন্তু মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হন তিনি। পরে তাকে নদীতে মাছ ধরা ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদকও। তিনিও বরিশালমুখী লঞ্চটির যাত্রী। দেবাশিষের মা এ প্রতিবেদককে জানান, ছেলেকে নিয়ে পটুয়াখলীর রাঙ্গাবালী যাচ্ছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে ডেকের কোনায় গেলে ঢেউয়ের কারণে লঞ্চ দুলে উঠলে দেবাশিষ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। তাদের বাড়ি দশমিনা গুলি আউলিয়াপুর গ্রামে। দেবাশিষ ওই গ্রামের শান্তি শিকদারের ছেলে।

এ প্রতিবেদক জানান, বেলা সোয়া ৩টার দিকে জাহিদ-৮ লঞ্চটি যাত্রী নিয়ে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ৯টার দিকে দিকে এ ঘটনা ঘটে। এ সময় লঞ্চ আট-দশটি বয়া ফেলা হয়। পরে নদীতে ওই এলাকায় ট্রলার নিয়ে মাছ ধরার সময় জেলেরা দেবাশিষকে উদ্ধার করে। জেলেরা জানান, মাছ ধরার সময় বয়া নিয়ে ভেসে থাকা অবস্থায় দেবাশিষকে দেখতে পান। এ সময় তাকে নৌকায় তুলে নেন তারা। জেলেদের মোবাইল থেকে সে তার মাকে ফোন করে জানায় সে জীবিত ও সুস্থ আছে।
লঞ্চযাত্রীরা এ প্রতিবেদককে অভিযোগ করে জানান, অতিরিক্ত যাত্রী ও পর্যাপ্ত টয়লেট না থাকায় এ ঘটনা ঘটেছে। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা