,

যানজটে শেষ গরু, শোকে মরলেন বেপারীও

truckনিউজ ডেস্ক : কোরবানির হাটে বিক্রির জন্য পৌনে দুই লাখ টাকায় কিনেছিলেন গরুটি। কিন্তু দীর্ঘ যানজটে অসুস্থ হয়ে গরুটি চোখের সামনেই মারা গেল। আর তা দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বেপারীও।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত বেপারী সাইফুল ইসলামের (৫০) বাড়ি কুষ্টিয়ার বাহেরুল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল বুধবার ট্রাকে করে ২১টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। মহাসড়কে দীর্ঘ যানজটে আটকা পড়ে অধিকাংশ গরু অসুস্থ হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এক লাখ ৭৫ হাজার টাকায় কেনা একটি ষাঁড় অচেতন হয়ে পড়ে। পরে ট্রাক থামালে বেপারীর সামনেই ষাঁড়টি মারা যায়।

এ সময় বেপারী সাইফুল আহাজারি করতে করতে নিজেও অচেতন হয়ে পড়েন। ট্রাকে থাকা অন্যরা তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

দেওহাটা গরুর হাটের ইজারাদার কামারুজ্জামান বলেন, ট্রাক ভর্তি গরু নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন তারা। এক লাখ ৭৫ হাজার টাকা দামের একটি গরু চোখের সামনে মরতে দেখে ব্যাপারী স্ট্রোক করে মারা যান। খবর পেয়ে তার ভাই এসে লাশ নিয়ে যান। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা