,

১২ দিনের সফরে কানাডা ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

shak-hasina-picনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ জন্য আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

ইহসানুল করিম জানান, ‘ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম চারদিন কানাডা সফর করবেন। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন’।

এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার কুইবেকে ‘জিএফ’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, ‘জিএফ’-এর এক বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনে ২০৩০ সাল নাগাদ বিশ্বের তিনটি সবচেয়ে ক্ষতিকারক ও দুরারোগ্য ব্যাধি- এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিস্তার ঠেকাতে বিশ্বনেতারা উদ্যোগ গ্রহণ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

একই দিন লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে। ব্রিটেনের রাজধানীতে সারা রাত যাত্রাবিরতির পর ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে ফ্লাইটটি লন্ডন থেকে কানাডার মন্ট্রিলের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা