,

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম ও আমতলী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

comi_50301

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুর্চী এলাকায় পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা সবাই পিকআপ ভ্যানে অবস্থান করছিলেন। দুর্ঘটনায় আহত হন ১০ জন।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হোসেন জানান, মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশা পরিবহনকারী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ওপর অবস্থান করা তিনজন রাস্তার পাশে ছিটকে পড়েন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বিকেলে একই মহাসড়কের কুমিল্লা সদর থানা এলাকার আমতলী এলাকায় কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লাগামী জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে