,

যাত্রা স্বস্তির চেষ্টা চলছে : কাদের

1458217823229গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সব রকমের চেষ্টা চলছে।

আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সারাব এলাকায় একটি পাতালপথ (আন্ডারপাস) উদ্বোধনের সময় এ কথা বলেন ওবায়দুল কাদের।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কে ওই পাতালপথের উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী মানুষকে স্বস্তি দিতে সব রকমের চেষ্টা চলছে। যানজট নিরসনে পুলিশের সঙ্গে স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করছে। প্রধানমন্ত্রীও নিয়মিত এসবের খোঁজখবর রাখছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারব—এমন আশ্বাস দিচ্ছি না। তবে যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করব।’

ওবায়দুল কাদের বলেন, রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব একটা বড় সমস্যা। কারও ধৈর্য নেই। অনেকে উল্টো পথে গাড়ি চালান। এসব কারণে মহাসড়কে যানজট আরও বেড়ে যায়।

ওবায়দুল কাদের বলেন, পুলিশকে বলা হয়েছে, উল্টো পথে যাঁরাই যাবেন, তিনি মন্ত্রী হন, আর ভিআইপি হন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদুল আজহা তাঁদের জন্য চ্যালেঞ্জিং। কারণ, এ সময় সড়কের পাশে কোরবানির পশুর হাট বসে। মহাসড়কে ফিটনেস বিহীন পশুবাহী ট্রাক চলে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় দেখার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা