,

৯ কিশোরী ফুটবলারকে হুমকিদাতা ‘শিক্ষক’ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ থেকে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টিমের ৯ ফুটবলারকে ছাঁটাই ও জুতাপেটা এবং বহিষ্কারের হুমকিদাতা শিক্ষক জবেদ আলী তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষক জবেদ আলীকে এই ঘটনার জবাব দিতে বলা হয়েছে।

football_50217

বৃহস্পতিবার বিকেলে জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল জাতীয় দলের খেলোয়াড় তাসলিমার বাবা সবুজ মিয়াকে (৪০) মারধরের ঘটনায় মামলা হয়েছে।

বেলা পৌনে ২টার দিকে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক জবেদ তালুকদারকে আসামি করে ধোবাউড়া থানায় এ মামলা করেন সবুজ মিয়া।

ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তাসলিমার বাবা সবুজ মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযানও চলছে।

এ ব্যাপারে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। এমন অর্জন এর পর আগামী ১৭ সেপ্টেম্বর তাসলিমাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারপরও তাদের সামনে রয়েছে সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ ক্যাম্প।

এমন ব্যস্ততার কারণে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের হয়ে ৪৫তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে ৯ ফুটবলারকে তাদের অভিভাবকসহ ডেকে ছাঁটাইয়ের হুমকি দেন শরীরচর্চা শিক্ষক জবেদ আলী। এসময় তাদের জুতাপেটা করে দাঁত ভেঙে দেয়ারও হুমকি দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা