,

লাখ টাকার ছাগলের মার্কেট

thamsssssনিউজ ডেস্ক : এই হাটে লাখ টাকার ছাগলও আছে। মেলে দুই হাজার টাকার ছাগলও। এ যেন ছাগলের মেলা। দেশের প্রায় ৪০টি জেলা থেকে হাটে আসে ছাগল-ভেড়া। পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে ছাগল-ভেড়া কেনেন। এই হাটের নাম রাজধানীর যাত্রাবাড়ীর খাজা গরিবে নেওয়াজ ছাগল-ভেড়ার আড়ত।

এখানে ১০ বছর ধরে ছাগলের ব্যবসা করছেন মনির হোসেন। তিনি বলেন, ‘ঢাকার সবচেয়ে বড় ছাগলের হাট এটি। এই হাটে হাজার হাজার ছাগল ওঠে। দেশের বিভিন্ন জেলা থেকে ছাগল এখানে আসে। এখান থেকে ব্যবসায়ীরা ছাগল কিনে বিক্রি করেন।’ রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার মৃধাবাড়ি এলাকায় ছাগলের আড়তটি অবস্থিত। টিনের ছাউনি দিয়ে তৈরি একটি ভবনের ভেতর কয়েক হাজার ছাগল-ভেড়া রয়েছে।

রাজধানীর সবচেয়ে বড় ছাগলের হাটটি যাত্রাবাড়ীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ছাগল আসে এখানে। অপেক্ষাকৃত কম দামে ছাগল পাওয়া যায় এই হাটে। ছবি: আসাদুজ্জামানমনির বললেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, রংপুর থেকে দামি ছাগল আসে। বিশেষ করে ভারত থেকে আনা তোতা, মেওতি, আজমেরী ও গারোল ছাগলের দাম বেশি। এসব ছাগল ৪০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা দামে বিক্রি হয়। কুষ্টিয়া অঞ্চল থেকে আসা ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম বেশি।

মহানগর ছাগল ব্যবসায়ী বহুমুখী সমিতির সভাপতি জামাল হোসেন বলেন, এ মার্কেট থেকে ঢাকা শহরে ছাগল সরবরাহ করা হয়। এখানে ৫০০ থেকে ৬০০ ছাগল ব্যবসায়ী আছেন। সারা দেশ থেকে ছাগল বিক্রির জন্য এখানে তোলা হয়। পাইকারেরা এখান থেকে কিনে নিয়ে ব্যবসা করেন।

রাজধানীর সবচেয়ে বড় ছাগলের হাটটি যাত্রাবাড়ীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ছাগল আসে এখানে। অপেক্ষাকৃত কম দামে ছাগল পাওয়া যায় এই হাটে। ছবি: আসাদুজ্জামানকোরবানির ঈদ উপলক্ষে হাটে ছাগল উঠেছে বেশি। আবদুল করিম নামের ছাগল ব্যবসায়ী বললেন, তোতা, রাম, ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বেশি। কেবল ঢাকা শহরের পাইকারি ব্যবসায়ী নয়, দেশের বিভিন্ন বিভাগের ছাগল ব্যবসায়ীরাও এখান থেকে ছাগল কিনে নিয়ে যান।

কোরবানির ছাগল কিনতে আসা আবদুল হাই বললেন, ‘রাজধানীর ছাগলের বড় হাট হওয়ায় এখানে অপেক্ষাকৃত কম দামে ছাগল কেনা যায়। অন্য মার্কেটে যে ছাগলের দাম দশ হাজার টাকা, এখানে তা আট হাজার টাকায় কেনা যায়। দাম কম হওয়ায় এখান থেকে ছাগল কিনতে এসেছি।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা