,

‘ডিএনএ টেস্ট করুন, জিয়ার কবরে জিয়ার লাশ নেই’

 

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জিয়াউর রহমানের কবরে জিয়াউর রহমানের লাশ নেই। ডিএনএ টেস্ট করান। যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব।

 

download
সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে স্পিকারকে আগেও চিঠি দিয়েছি। আবারো লিখেছি। লুই আই কানের নকশা ভঙ্গ করে সেখানে জিয়ার কবর বসানো হয়েছে।

‘ ’৭১-এর গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি এ সভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া শিশুপার্কটি থাকবে না। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র হবে। প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন। অল্প সময়ের মধ্যে কর্মযজ্ঞ শুরু হবে।

যুদ্ধাপরাধীদের সন্তানেরা এ দেশে প্রথম শ্রেণির নাগরিক হতে পারবে না বলে মন্তব্য করেন মোজাম্মেল হক। তিনি বলেন, তারা হবে দ্বিতীয় শ্রেণির নাগরিক। তারা কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারবে না।

একই সঙ্গে পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার করতে আর কোনো বাধা নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, আমরা তাদের বিচার করার জন্য আন্তর্জাতিক সমর্থন চাইব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।

কমিটির উপদেষ্টা সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, পান্না কায়সার, প্রজন্ম ’৭১-এর অন্যতম প্রতিষ্ঠাতা শহীদপুত্র তানভীর হায়দার চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা