,

সন্ত্রাসী অর্থায়নে বাংলাদেশকে ‘ঝুঁকিমুক্ত’ ঘোষণা

 

 
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশকে সন্ত্রাসী অর্থায়ন এবং মানিলন্ডারিংয়ে ঝুঁকিমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজে) । এপিজে’র সর্বশেষ রিপোর্টে এ খবর জানা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে বুধবার অনুষ্ঠিত এপিজে’র ১৯তম বার্ষিক সভায় ‘মিউচ্যুয়াল ইভালুয়েশন রিপোর্ট’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

bbang_50189

বাংলাদেশ ব্যাংক (বিবি) এই রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, এপিজে’র চূড়ান্ত ইভালুয়েশন এবং এর ফাইনাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকিমুক্ত দেশ।

রিপোর্টে দেখা যায়, নরওয়ে এবং শ্রীলংকার চেয়ে, এমনকি অষ্ট্রেলিয়া ও অনেক উন্নয়নশীল দেশের চেয়েও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে রয়েছে।

রিপোর্টে বলা হয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক মানের।

সভায় এপিজে’র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী অর্থায়ন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা