,

‘ষড়যন্ত্র করছে যুদ্ধাপরাধীদের সন্তানরা’

 

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সন্তানেরা সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।তিনি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। সরকারকে বেকায়দায় ফেলতে তারা এ ষড়যন্ত্র করছে।’

anisul1473341891

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘৭১-এর গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা আমাদের মতো নির্দোষ নন। তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে নতুন আইন প্রণয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তাদের সম্পদ কীভাবে শহীদ পরিবার এবং সাধারণ জনগণের উপকারে আসে, তা পর্যালোচনা করা হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনে নতুন আইন করা হবে।’

সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির নির্মিত ‘জার্নি টু জাস্টিস’ নামের একটি তথ্যচিত্র দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা