বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ১৬ বীরাঙ্গনা

 
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত আরও ১৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ১ সেপ্টেম্বর গেজেট জারি করেছে সরকার। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ১৪৬ জন।

A woman emerges out of hiding for the first time, carrying a rifle and accompanied by her children. The family were hiding from Pakistani troops during the Bangladesh War of Independence.

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার বিষয়টি একটা চলমান প্রক্রিয়া। তারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেন, জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) আবেদন যাচাই-বাছাই ও এ বিষয়ে তদন্ত করে আমাদের কাছে সুপারিশ করে। আমরা গেজেট জারি করি।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ১৬ বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন-ঠাকুরগাঁওয়ের রাণী শংকৈলের মৃত শ্রীমতি তিত্ত বালা, সাতক্ষীরার দেবহাটার মৃত সতী সাবিত্রী চক্রবর্তী ও নিছতারা বিবি, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোছা. শুকুরন নেছা, শেরপুরের নালিতাবাড়ীর মোছা. হাফিজা বেওয়া ও সমলা বেওয়া।

এ ছাড়া গাইবান্ধার সাদুল্লাহপুরের মোছা. ছাপাতন বেওয়া, গোপালগঞ্জ সদরের রাশিদা বেগম, সিলেটের শিবগঞ্জের রোকেয়া বেগম, বরিশালের আগৈলঝাড়ার কানন গোমেজ, মৌলভীবাজারের কুলাউড়ার মিনারা বেগম, হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষ, কুমিল্লার নাঙ্গলকোটের মোসা. আফিয়া বেগম, নাটোর সদরের মোছা. শেফালী বেগম ও শ্রীমতি বিমলা রাণী সরকার, লালমনিরহাটের হাতিবান্ধার আমিচা বেগমকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ