,

চামড়ার দর ঘোষণা হবে শুক্রবার

 

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীরা এ বছরের কোরবানির পশুর চামড়ার দর শুক্রবার ঘোষণা করবেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমি তাদেরকে একটি গ্রহণযোগ্য দাম নির্ধারণ করতে বলেছি। যাতে কেউ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়।

%e0%a6%9a%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-650x330

এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মামুন বলেন, মূল্য ঘোষণার পর দেখা যাবে, এটি কম না বেশি হলো। এর আগে গত ৫ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ট্যানারি শিল্প মালিকদের সঙ্গে এক বৈঠকে অবিলম্বে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারনের আহবান জানান।

ট্যানারি শিল্পের প্রতিনিধিরা বৃহস্পতিবার বাণিজ্য সচিবের সঙ্গে তার কার্যালয়ে পুনরায় বৈঠকে বসেন এবং শুক্রবার চামড়ার দর ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক এম শওকত উল্লাহ জানান, তারা শুক্রবার সকালে প্রেস ব্রিফিং করে মূল্য ঘোষণা করবেন। তিনি বলেন, আমরা এর আগে আন্তর্জাতিক বাজার মূল্য পর্যালোচনা করে এবং শিল্পের সকলের সাথে বৈঠক করে মূল্য নির্ধারণ করব।

গত বছর ঢাকায় প্রতি ইঞ্চি চামড়ার দর নির্ধারণ করা হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৫০ টাকা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা